শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে দুই মসজিদে ১ লাখ টাকা অনুদান দিলেন আনোয়ার হোসাইন সালেহী ২৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার ৯ গ্রামের মানুষ মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সাড়ে ৪৫ লাখ টাকার পণ্য জব্দ এনসিপির দুই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ, সম্পৃক্ততা অস্বীকার সাবেক উপজেলা চেয়ারম্যানের জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ বিবিয়ানার লুণ্ঠিত যন্ত্রাংশ উদ্ধার, পুরস্কৃত বাহুবল থানার ওসি বানিয়াচংয়ে মাদকের ছড়াছড়ি, হাত বাড়ালেই মিলছে নানা ধরনের মাদক চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা আজমিরীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন, পাঁচজনের কারাদণ্ড

আগের মতো মুসলিমদের উপস্থিতির অনুমতি মক্কা, মদিনায়

তরফ নিউজ ডেস্ক : পবিত্র মক্কা ও মদিনায় আগের মতো পূর্ণ মাত্রায় মুসলিমদের উপস্থিতির অনুমোদন দেয়া হচ্ছে। তবে এক্ষেত্রে শর্ত আছে। যারা করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ ডোজ টিকা নিয়েছেন, তারাই ইসলামের সবচেয়ে পবিত্র এ দুটি স্থানে উপস্থিত হতে পারবেন। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার বলেছে, করোনা ভাইরাস সংক্রমণের হার প্রতিদিন দ্রুত কমে আসায় বিধিনিষেধ শিথিল করা হচ্ছে ১৭ই অক্টোবর থেকে। বলা হয়েছে, যেসব মানুষ করোনা ভাইরাসের পূর্ণ ডোজ টিকা নিয়েছেন তাদের জন্যই পবিত্র দুই মসজিদে সামাজিক দূরত্বের বিধানগুলো তুলে নেয়া হচ্ছে। তারা আগের মতো মক্কা ও মদিনায় উপস্থিত হতে পারবেন। একই সঙ্গে যেসব ভেন্যুতে মানুষজন জমায়েত হন- পরিবহন, রেস্তোরাঁ, সিনেমা- ইত্যাদি স্থানেও পূর্ণ ডোজ টিকা নেয়া ব্যক্তিদের জন্য বিধিনিষেধ বাতিল করা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।

রিপোর্টে বলা হয়েছে, খুব গাদাগাদি হয়, এমন স্থানে মুখে মাস্ক পরতে হবে। তবে সাধারণ খোলা স্থানে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক নয়। মঙ্গলবার সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল বিষয়ক জেনারেল অথরিটি একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, নতুন নির্দেশনার অধীনে ওয়ার্ক ভিসা এবং আবাসিক অনুমোদন আছে যাদের, তারা সরাসরি সৌদি আরব সফরে যেতে পারবেন। এতে আরো বলা হয়েছে, প্রতিটি বিমান সংস্থাকে নিশ্চিত করতে হবে যে, তাদের যাত্রীদের জন্য কোয়ারেন্টিন সুবিধা আছে। সৌদি আরবগামী বিমানে উঠার আগে যাত্রীকে অবশ্যই দেখাতে হবে কিউআর কোড। যাত্রী কোথায় অবতরণ করবেন সে বিষয়ে সব বিমান সংস্থাকে যাত্রীর রেজিস্ট্রেশন যাচাই করতে বলা হয়েছে। যারা এ নিয়মের ব্যত্যয় করবেন তাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com