শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

চূড়ান্ত হলো বঙ্গবন্ধু বিপিএলের সাত দলের নাম

ক্রীড়া ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ২০১৯ সালের বিপিএলকে নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। এই আসরে থাকছে না কোনো ফ্র্যাঞ্চাইজি। বিসিবির তত্ত্বাবধানে আয়োজিত বিপিএলের এবারের আসরে সাত দলের মধ্যে পাঁচটির স্পন্সর হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানকে যুক্ত করলেও বাকি দুই দলের স্পন্সর হিসেবে থাকবে বিসিবি নিজেরাই।

আগে নানা গুঞ্জন শুনা গেলেও শনিবার (১৬ অক্টোবর) চূড়ান্ত হয়েছে বিপিএলের সাত দলের নাম। রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত বিপিএলের লোগো উন্মোচন অনুষ্ঠানে ঘোষণা করা হয় দলগুলোর নাম।

দলগুলো হচ্ছে:
১. ঢাকা প্লাটুন
২. চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
৩. প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স
৪. সিলেট থান্ডার্স
৫. রংপুর রেঞ্জার্স
৬. রাজশাহী রয়্যালস
৭. কুমিল্লা ওয়ারিয়র্স

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com