বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

দেশের প্রথম ফিফা নারী রেফারি জয়া চাকমা

ক্রীড়া ডেস্ক : জয়া চাকমা ফিফার স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের নারী রেফারি হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন। এর মধ্য দিয়ে তিনি বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথম নারী রেফারি হিসেবে জায়গা করে নিলেন ।

বিভিন্ন প্রক্রিয়া শেষে তিনি এ অনুমোদন পেলেন। তাদের নির্দেশনা মেনে গত আগস্টে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিটনেস পরীক্ষা দিয়েছিলেন জয়া। পরীক্ষার যাবতীয় কাগজপত্র ফিফা বরাবর পাঠায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফে’কে এক মেইল বার্তায় ফিফা জয়া চাকমা’র বিষয়টি নিশ্চিত করেছে। আপাতত আগামী এক বছর মেয়েদের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করতে পারবেন জয়া।

দক্ষিণ এশিয়ায় ৫ম কোনো নারী জয়া, যিনি ফিফার নারী রেফারি। এই তালিকায় দক্ষিণ এশিয়ার বাকি ৪ জনের দুজন ভারতের। আর ১ জন করে আছে নেপাল ও ভুটানের।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com