মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! ওমানের মাসকাটে ১৬ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের রিফাত, সন্তানের অপেক্ষায় কাঁদছেন মা চুনারুঘাটে দেখা মিলল বিরল সৌন্দর্যের কুটুম পাখি, উদ্ধার করে অবমুক্ত চুনারুঘাটে গাঁজাসহ যুবক আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে যুবকের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড

বিমানের ঢাকা-ম্যানচেস্টার রুটে ফ্লাইট উদ্বোধন

তরফ নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-ম্যানচেস্টার রুট উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী৷

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আজ নতুন এ রুটে বিজি ০০৭ ফ্লাইট উদ্বোধন করেন।

এসময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিমান পরিচালনা পর্যদের চেয়ারম্যান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারসহ মন্ত্রণালয়, বিমান, সিভিল এভিয়েশন ও বিমানের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রায় আট বছর বন্ধ থাকার পর ঢাকা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টারের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। প্লেন সংকটের কারণে ২০১২ সালের সেপ্টেম্বরে রুটটিতে ফ্লাইট বন্ধ করে দিয়েছিল বিমান।

বিমান বহরে সদ্য সংযোজিত ‘বোয়িং ৭৮৭-৯’ ড্রিমলাইনার দিয়ে ঢাকা-ম্যানচেস্টার রুটের যাত্রা শুরু হয়েছে। সপ্তাহে তিনদিন রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এ রুটে বিমানের ফ্লাইট পরিচালিত হবে।

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে প্রায় ৯০ হাজার বাংলাদেশি বসবাস করেন। তাদের অনেক দিনের আকাঙ্খা ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট।
জানা গেছে, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে সর্বমোট আসন সংখ্যা ২৯৮টি। এরমধ্যে ৩০টি বিজনেস ক্লাস, ২১টি প্রিমিয়াম ইকোনমি ক্লাস ও ২৪৭টি ইকোনমি ক্লাসের আসন রয়েছে।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ছয়টি ড্রিমলাইনারসহ মোট ১৮টি প্লেন রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com