শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

দুবাই ও আবুধাবির সাথে ফ্লাইট বাতিল করল বিমান

তরফ নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশে এয়ারলাইন্স বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই ও আবুধাবির ফ্লাইট বাতিল করেছে। বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী সিওভিআইডি-১৯ (করোনাভাইরাস)-এর কারণে মধ্যপ্রাচ্যের দেশটির সিদ্ধান্ত অনুযায়ী এ পদক্ষেপ নিয়েছে বিমান।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ মোকাব্বির হোসেন আজ গণমাধ্যমকে বলেন, ‘ইউএই’র সিদ্ধান্ত অনুযায়ী আমরা ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দুবাই ও আবুধাবীর সাথে সকল ফ্লাইট বাতিল করছি।’ যদিও এমির‌্যাটস এয়ারলাইন্সসহ ইউএই’র বিমানগুলো ঢাকা থেকে তাদের ফ্লাইট অব্যহত রাখবে। এ সব ফ্লাইটে শুধু ট্রানজিট যাত্রীরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার মতো অন্যান্য দেশে যাবেন।

বিমান কোম্পানির স্থানীয় কর্মকর্তারা বলেন, এখন পর্যন্ত এমির‌্যাটস এয়ারলাইন্স ঢাকা থেকে তাদের ফ্লাইট হ্রাস করেনি। তারা প্রতিদিনই বরাবরের মতো দুবাই-ঢাকা-দুবাই তিনটি ফ্লাইটই পরিচালনা করছে।

এর আগে, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৌদি আরব, কুয়েত, কাতার ও ওমান বাংলাদেশের সাথে সকল ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে বাংলাদেশ ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সকল দেশের ফ্লাইট বাতিল করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com