শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শিক্ষক বাতায়ন সমবায় সমিতি লিমিটেডের যাত্রা শুরু

পংকজ কান্তি গোপ, নিজস্ব প্রতিনিধি : শিক্ষক বাতায়ন সমবায় সমিতি লিমিটেড-নামে জাতীয় পর্যায়ের একটি শিক্ষক সংগঠন আত্মপ্রকাশ করেছে। সুনামগঞ্জ জেলার প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ’কে সভাপতি; ঢাকা’র প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদির মৃধা’কে সাধারণ সম্পাদক এবং খুলনা’র প্রভাষক আনিসুর রহমান’কে কোষাধ্যক্ষ করে ১২সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশন ও এটুআই-এর সার্বিক তত্ত্বাবধানে সংগঠনটি পরিচালিত হবে।

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শিক্ষকদের কল্যাণে কাজ করার প্রত্যয়ে গতকাল ৯ডিসেম্বর সংগঠনটি পথচলা শুরু করে। সমিতির অন্যান্য কর্মকর্তাগণ হলেন- সভাপতি- মোঃ আব্দুস সামাদ, প্রধান শিক্ষক রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় (সিলেট বিভাগ); সহ সভাপতি- মোঃ খুরশিদুজ্জামান আহমেদ, প্রধান শিক্ষক, কালিগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় (রংপুর বিভাগ); সাধারণ সম্পাদক- আব্দুল কাদির মৃধা, প্রধান শিক্ষক, একদোয়ারী উচ্চ বিদ্যালয় (ঢাকা বিভাগ); কোষাধ্যক্ষ-প্রভাষক আনিসুর রহমান, ভেড়ামারা ডিগ্রি কলেজ (খুলনা বিভাগ); সদস্য- অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, পাবনা ঈমাম গাজ্জালী বালিকা বিদ্যালয় ও কলেজ (রাজশাহী বিভাগ); অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, রবার্টসন উচ্চ বিদ্যালয় ও কলেজ (রংপুর বিভাগ); আব্দুল মালিক রাজু, সহকারি প্রধান শিক্ষক, মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজ (সিলেট বিভাগ); প্রভাষক সৈয়দ হাসান আমিরী, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ (ঢাকা বিভাগ); জিয়াউল হাসান সবুজ, গজালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, সহকারী শিক্ষক, (খুলনা বিভাগ); মোঃ আব্দুল মান্নান, সহকারী শিক্ষক, হাজি আব্দুল আলী সিটি কর্পোরেশন হাই স্কুল (চট্টগ্রাম বিভাগ); মোঃ সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক, এ আর এস উচ্চ বিদ্যালয় (বরিশাল বিভাগ) এবং মোঃ আনোয়ার উদ্দীন হিরন, সহকারী শিক্ষক, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়, (ময়মনসিংহ বিভাগ)।

উল্লেখ্য, শিক্ষক বাতায়ন দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় পোর্টাল। এ পোর্টালটিতে প্রাথমিক থেকে কলেজ পর্যায়ের ৫ লক্ষাধিক শিক্ষক সংযুক্ত আছেন। এ ব্যাপারে সভাপতি মোঃ আব্দুস সামাদ বলেন, শিক্ষক বাতায়নের সদস্যবৃন্দের দুর্দিনে এ সমিতি কাজ করবে। ডিসেম্বরের মধ্যে সমিতির সদস্য ও শেয়ার সংগ্রহের কাজ করা হবে এবং ১ জানুয়ারি থেকে এ সমবায় সমিতি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনা করবে। তিনি বলেন, শিক্ষক বাতায়ন সমবায় সমিতি লিমিটেড- পর্যটন, লোকজ শিল্পসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করার পরিকল্পনা আছে। তিনি এ সমিতি গঠনে সার্বিক সহযোগিতা করার জন্য এটুআই’কে ধন্যবাদ জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com