শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

এবার ওমানের ফ্লাইট বাতিল করল বিমান

তরফ নিউজ ডেস্ক: সৌদি আরবের পর এবার মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সঙ্গে আগামী এক সপ্তাহের ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ বিমান।

কোভিড-১৯ মহামারির কারণে ওমান সরকার নিষেধাজ্ঞা দেয়ায় ২২ ডিসেম্বর ২০২০ থেকে এক সপ্তাহের জন্য মাস্কাটগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বাতিলকৃত ফ্লাইটগুলোর যাত্রীদের জন্য ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালিসাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে বলে জানিয়ে রাষ্ট্রীয় বিমান সংস্থা।

এর আগে সকালে করোনা সংক্রমণ রোধে সৌদি আরবে ফ্লাইট নিষেধাজ্ঞার কারণে সোমবার থেকে জেদ্দা, রিয়াদ ও দাম্মাম রুটে এক সপ্তাহের জন্য ফ্লাইট বাতিল ঘোষণা করে বাংলাদেশ বিমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com