বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

জয়- হৃদয়ের ব্যাটে সিরিজ বাংলাদেশের

তরফ স্পোর্টস ডেস্ক : মিরপুরে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ এমার্জিং দল। চতুর্থ ম্যাচে আট উইকেটের সহজ জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিক দল। পেসার সুমন খানের ৪ উইকেটের পর ব্যাট হাতে জয়ে ভুমিকা রাখেন মাহমুদুল হাসান জয় ও তৌহিদ হৃদয়। দুই দলের ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ করোনার কারণে পরিত্যক্ত হয়। চট্টগ্রামে পরের দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ দল।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আয়ারল্যান্ড। অষ্টম উইকেটে রুহান প্রিটোরিয়াস ও গ্রায়েম হিউম সর্বোচ্চ ৫৭ রানের জুটি গড়েন। সফরকারী দলের হয়ে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস আসে মার্ক অ্যাডায়ারের ব্যাট থেকে।

দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন প্রিটোরিয়াস। স্বাগতিকদের সেরা বোলার ছিলেন সুমন খান। ৩১ রানে চার উইকেট তুলে নেন এই পেইসার। দুটি করে উইকেট পান অধিনায়ক সাইফ হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ ও রাকিবুল হাসান।
১৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। পিটার চেজের করা চতুর্থ ওভারের প্রথম বলে বিদায় নেন ওপেনার তানজিদ হাসান তামিম, শেষ বলে ইয়াসির আলি রাব্বি।
এরপর আয়ারল্যান্ড আর উদযাপনের লক্ষ্য পায়নি। জয় ও তৌহিদ মিলে গড়েন ১৭৬ রানের জুটি, যা বাংলাদেশকে পাইয়ে দেয় সহজ জয়।
জয় অপরাজিত থাকেন ৮০ রানে। তৌহিদের ব্যাট থেকে আসে ৮৮। ৫১ বল ও আট উইকেট অক্ষত রেখেই জয় তুলে নেয় স্বাগতিক দল।
এতে করে প্রথম ওয়ানডে পরিত্যক্ত হওয়ার পর টানা তিন ম্যাচে জয় পেল বাংলাদেশ এমার্জিং।
মিরপুরে সিরিজের শেষ ওয়ানডে হবে রোববার। এরপর একই ভেন্যুতে দুটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com