সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
তরফ স্পোর্টস ডেস্ক : মিরপুরে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ এমার্জিং দল। চতুর্থ ম্যাচে আট উইকেটের সহজ জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিক দল। পেসার সুমন খানের ৪ উইকেটের পর ব্যাট হাতে জয়ে ভুমিকা রাখেন মাহমুদুল হাসান জয় ও তৌহিদ হৃদয়। দুই দলের ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ করোনার কারণে পরিত্যক্ত হয়। চট্টগ্রামে পরের দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ দল।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আয়ারল্যান্ড। অষ্টম উইকেটে রুহান প্রিটোরিয়াস ও গ্রায়েম হিউম সর্বোচ্চ ৫৭ রানের জুটি গড়েন। সফরকারী দলের হয়ে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস আসে মার্ক অ্যাডায়ারের ব্যাট থেকে।