বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান

বুধবার সারা দেশে বন্ধ থাকবে দোকানপাট

তরফ নিউজ ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আগামী বুধবার (১৭ মার্চ) সারা দেশে বিপণিবিতান বা মার্কেট ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

গত শনিবার অনুষ্ঠিত সংগঠনের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্ভব হলে ওই দিন মার্কেটগুলোতে আলোকসজ্জা করার জন্য দোকানমালিকদের অনুরোধ জানিয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব জহিরুল হক ভূঁইয়া।

দোকান মালিক সমিতির এ সভায় সংগঠনের সভাপতি ও মহাসচিব ছাড়াও সভায় এফবিসিসিসিআই পরিচালক আব্দুর রাজ্জাক, আবু মোতালেব ও হাফেজ হারুন এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা রেজাউল ইসলাম মন্টু, নুরুল ইসলাম, হুমায়ুন কবির আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com