শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের পাশে উপজেলা প্রশাসন মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক

দ্বিতীয় পরীক্ষায় করোনা নেগেটিভ দুই লঙ্কান, অনুষ্ঠিত হবে ম্যাচ

তরফ স্পোর্টস ডেস্ক : প্রথম পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছিলেন শ্রীলঙ্কা দলের দুই খেলোয়াড় ইসুরু উদানা, শিরান ফার্নান্ডো এবং বোলিং কোচ চামিন্দা ভাস। কিন্তু দ্বিতীয়বার করোনা পরীক্ষায় ভাস ও উদানার করোনা নেগেটিভ আসে। তবে ম্যাচ ঘিরে কোনো শঙ্কা নেই।  

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ। কিন্তু ম্যাচটি ঘিরে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। করোনায় আক্রান্ত হয়েছিলেন সফরকারী শিবিরের তিনজন। তবে আবারো পরীক্ষা করা হলে দুজন নেগেটিভ হয়েছেন।

গতকাল করোনা পরীক্ষায় জানা যায়, তিন শ্রীলঙ্কান ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। তারা ছিলেন ইসুরু উদানা আর শিরান ফার্নান্ডো আর দলটির বোলিং কোচ চামিন্দা ভাস। এতে খেলা অনিশ্চয়তার মুখে পড়ে। আজ সকালে আবারও তাদের নমুনা নেওয়া হয়। রিপোর্টে শুধু শিরান ফার্নান্দো পজিটিভ এসেছেন। বাকি সবাই নেগেটিভ। ফার্নান্দোকে আইসোলেশনে রেখে ম্যাচ চালানো হবে।

আজ সকালে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, ‘আইসিসির কোভিড প্রটোকল অনুযায়ি ম্যাচ না হওয়ার কোন কারন নেই। কেননা আক্রান্ত ক্রিকেটারদের আইসোলেটেড করে, বাকিদের করোনা টেস্ট করানোর মাধ্যমেই নিশ্চিতভাবেই বলয় রক্ষা করা যাবে। আমরা খেলা শুরুর জন্য প্রস্তত। তারপরও শ্রীলঙ্কান বোর্ডের সঙ্গে আলাপ করতে হবে। ওরা কি বলে তার অপেক্ষায় আছি। ’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com