বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

কাতারে অনুশীলনে ব্যস্ত জামাল ভূঁইয়ারা

তরফ নিউজ ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্ব ও এএফসি কাপের তিনটি ম্যাচ খেলতে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানে দ্বিতীয়বার করোনা টেস্টে সবার রিপোর্ট নেগেটিভ আসার পর অনুশীলন শুরু করে দিয়েছেন জামাল ভূঁইয়ারা।

মরুর বুকে প্রচণ্ড গরমে কাতার ইউনিভার্সিটি মাঠে ৪২-৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দল কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করছে। সেই সঙ্গে জিম ও সুইমিংয়ে নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে জেমি ডে’র শিষ্যরা। দোহার ইজদান হোটেলে অবস্থান করছে বাংলাদেশ দল। আগমনকে ঘিরে কাতার প্রবাসীদের মধ্যে উৎসাহের কমতি নেই।

এদিকে করোনা পরিস্থিতিতে কঠোর বিধিনিষেধের কারণে কাতারে মাঠে বসে দর্শকদের খেলা দেখার সুযোগ নেই। তবে যারা করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ভোজ গ্রহণ করেছেন, কেবল তারাই মাঠে বসে খেলা উপভোগ করতে পারবে বলে জানিয়েছে সেখানকার ফুটবল অ্যাসোসিয়েশন।

আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সবগুলো ম্যাচ আল সাদ জসিম বিন হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com