শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে ৪০ লাখ ডলার পুরস্কার

তরফ স্পোর্টস ডেস্ক : ২০১৫ বিশ্বকাপে প্রাইজমানি ছিল ১ কোটি ২ লাখ ২৫ হাজার ডলার। ২০১৯ বিশ্বকাপের প্রাইজমানি ১ কোটি ডলার।

লিগ পদ্ধতিতে ম্যাচ হওয়ায় বেড়েছে ম্যাচের সংখ্যা। তাই কমেছে বিশ্বকাপের প্রাইজমানি। তবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের প্রাইজমানি বেড়েছে। গতবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতে পেয়েছিল ৩৯ লাখ ৭৫ হাজার ডলার। এবার দ্বাদশ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার।

গতবারের রানার্সআপ দল যেখানে ১৭ লাখ ৫০ হাজার ডলার পুরস্কার পেয়েছিল এবার সেই অঙ্ক গিয়ে ঠেকেছে ২০ লাখে।

ইংল্যান্ডে বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। পর্দা নামবে ১৪ জুলাই। ৪৬ দিনের এ টুর্নামেন্টে অংশ নেবে টেস্ট খেলুড়ে দেশের দশটি দল। ১১ ভেন্যুতে মোট ম্যাচ হবে ৪৮টি। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য যেমন মোটা অঙ্কের পুরস্কার আছে, ঠিক তেমনই পুরস্কার আছে অংশগ্রহণকারী সবগুলো দলের।

লিগ পদ্ধতিতে ম্যাচ হওয়ায় প্রত্যেক দল প্রত্যেকের সঙ্গে খেলার সুযোগ পাবে। ফলে ৯টি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে প্রতিটি দল। লিগ পর্বের ম্যাচগুলোতে জিতলেই পাওয়া যাবে ৪০ হাজার ডলার।

লিগ পর্বের ম্যাচ শেষে সেমিফাইনাল যাবে মোট চার দল। সেখান থেকে দুই দল খেলবে ফাইনাল। সেমিফাইনাল থেকে বাদ পড়লে দুই সেমিফাইনালিস্ট প্রত্যেকে পাবে ৮ লাখ ডলার। যারা লিগ পর্ব থেকে বিদায় নেবে তাদেরকেও খালি হাতে যেতে দেবে না আইসিসি। ৬ দলের প্রত্যেককে ১ লাখ ডলার করে পুরস্কৃত করবে আইসিসি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com