শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

সাদিয়া প্রমার সঙ্গে বিয়েবন্ধনে আবু হায়দার রনি

আবু হায়দার রনি ও সাদিয়া প্রমা

তরফ স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের পেসার আবু হায়দার রনির শহর নেত্রোকোনায়ই পৈতৃক নিবাস সাদিয়া প্রমার। আগে থেকেই দু’জন দু’জনকে চিনতেন এবং জানতেন। সেই চেনাজানাকেই অভিভাবকেরা রূপ দিলেন বৈবাহিক সম্পর্কে। প্রমার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়ে গেলেন আবু হায়দার।

গত ১৫ নভেম্বর ঢাকার একটি পার্টি সেন্টারে জাঁকালো আয়োজনের মধ্য দিয়ে প্রমাকে জীবনসঙ্গী করে নেন বাংলাদেশ ক্রিকেটের ২৩ বছর বয়সী এ উদীয়মান তারকা।

আবু হায়দার রনি ও সাদিয়া প্রমা

প্রমা রাজধানীর একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়ছেন। বাংলানিউজের সঙ্গে আলাপকালে তার সঙ্গেই জীবনের বাকি পথ পাড়ি দেওয়ার ইচ্ছে জানান আবু হায়দার। তিনি বলেন, ‘ও ফ্যাশন ডিডাইনিংয়ে অনার্স পড়ছে। আগে থেকেই আমাদের মধ্যে জানাশোনা ছিলো। পরে পারিবারিকভাবে সব কিছু সম্পন্ন হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন।’

জাতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে আবু হায়দার ক্যারিয়ার শুরু করেছেন ২০১৬ সালে। ওই বছরের ২০ জানুয়ারি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামেন এ বাঁহাতি পেসার।
ওয়ানডে অভিষেক হয়েছে গত ২৮ সেপ্টেম্বরেই। আবুধাবিতে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন প্রথম ম্যাচটি। এখনো সাদা জার্সি গায়ে মাঠে নামা হয়নি ‘রনি’র

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com