শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

চাঁদ দেখতে উন্নত টেলিস্কোপ বসাচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : হিজরী ১২ মাসের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও পবিত্র মাস রমজান-শাওয়ালের চাঁদ দেখতে শিগগিরই উন্নত প্রযুক্তি চালু করতে যাচ্ছে সৌদি আরব। সর্বাধুনিক টেলিস্কোপ স্থাপনের মাধ্যমে চাঁদ দেখার প্রক্রিয়াকে আরও সহজ করবে বলে জানিয়েছেন দেশটির চাঁদ দেখা কমিটি।

শুক্রবার (৭ জুন) দেশটির স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের সুপারভাইজার অব চেয়ার ইয়াসিন মালিকি।

তিনি বলেন, আগামী রমজান থেকে মক্কার নতুন ‘ক্লক টাওয়ার’ পর্যবেক্ষণাগার হিসেবে ব্যবহৃত হবে। টাওয়ারটিতে সর্বাধুনিক টেলিস্কোপ স্থাপন করা হবে। এর মাধ্যমে সহজেই রোজার চাঁদ দেখা যাবে। তিনি বলেন, মুসলিম বিশ্বের প্রথম পর্যবেক্ষণাগার হিসেবে এটি মহাকাশ গবেষণা সংস্থাগুলোকে সহযোগিতা করবে।

মক্কায় চালু হওয়া এ সমন্বিত পর্যবেক্ষণাগার থেকে আগামী রমজান ও শাওয়াল মাসের চাঁদ পর্যবেক্ষণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com