রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

মদিনার মসজিদে নববিতে এই প্রথম বাংলায় বয়ান

তরফ নিউজ ডেস্ক : বাংলা ভাষার আরেকটি জয়ের পলক উন্মোচন হয়েছে। গত ৩০ জুলাই ২০১৯ প্রথম বারের মতো হাজিদের উদ্দেশ্যে মসজিদে নববিতে অভিজ্ঞ আলেম-ওলামাগণ বাংলা বয়ান করেছেন। বাংলায় বয়ানের ব্যবস্থা করায় মক্কা-মদিনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলেম-ওলামা ও শ্রোতারা আন্তরিক ধন্যবাদ জানান।

সারাবিশ্ব থেকে মুমিন মুসলমান পবিত্র নগরী মক্কায় হজ উপলক্ষে আগমন করেন। হজসহ ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো নিয়ে মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে নামাজের আগে ও পরে ধারাবাহিকভাবে চলে আলোচনা।

এ বছরই প্রথম বাংলা ভাষা-ভাষীদের জন্য বাংলায় বয়ানের ব্যবস্থা করা হয়েছে। যাতে বাংলা ভাষা-ভাষীরা সুন্দরভাবে পবিত্র হজ ও ওমরা পালন করতে পারে। পাশাপাশি ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে পারে।

উল্লেখ্য যে, গত ৩০ জুলাই থেকে মসজিদে নববিতে প্রতিদিন নিয়মিত চলছে বাংলা বয়ান। যা হজ ও ওমরার জেয়ারতকারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ বয়ানের ব্যবস্থা গ্রহণ করায় বাংলা ভাষা-ভাষী অংশগ্রহণকারী মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সন্তোষ প্রকাশ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com