বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ঢাকায় পা রাখলেন টাইগারদের হেড কোচ ডোমিঙ্গো

স্পোর্টস ডেস্ক : বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকায় পা রাখলেন বাংলাদেশ দলের নতুন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। দক্ষিণ আফ্রিকান এই কোচ বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন।

বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের আমারি পাঁচ তারকা হোটেলে যাবেন। সেখানে আপাতত অবস্থান করবেন। তারপর তার বাসা ঠিক হলে সেখানে গিয়ে উঠবেন। আগামীকাল (বুধবার) সকালে শেরেবাংলায় জাতীয় দলের প্র্যাকটিসে যাবেন টাইগারদের নতুন কোচ।

এদিকে হেড কোচের স্বদেশি ফাস্ট বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্ট এরই মধ্যে চলে এসেছেন দেশে। আজ সকাল ৯টায় ঢাকায় পা রাখেন ল্যাঙ্গাভেল্ট। তিনিও অবস্থান করছেন গুলশানের পাঁচ তারকা আমারি হোটেলে।

সাধারণত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হয়ে যে অন্তঃপ্রাণ মানুষটি ক্রিকেটার, কর্তাব্যক্তিদের স্বাগত জানাতে যান, সেই ওয়াসিম খান জাগো নিউজকে নিশ্চিত করেছেন এ তথ্য।

বলার অপেক্ষা রাখে না, স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি ছাড়া বাংলাদেশের হেড কোচ, ব্যাটিং কোচ আর পেস বোলিং কোচ তিনজনই দক্ষিণ আফ্রিকান। এর মধ্যে হেড কোচ ডোমিঙ্গো আর পেস বোলিং কোচ ল্যাঙ্গাভেল্ট আজ ঢাকায় চলে এলেন। কাল (বুধবার) থেকে তারা কাজে যোগ দেবেন। তবে আগেই ব্যাটিং উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া এবং কাজ করা নেইল ম্যাকেঞ্জির আসতে কদিন দেরি হবে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির ম্যানেজার সাব্বির খান শাফিন জাগো নিউজকে আজ (মঙ্গলবার) সকালে জানান, নেইল ম্যাকেঞ্জি আজ আসছেন না। তার আসতে কদিন দেরি হবে।

যদিও ডোমিঙ্গো আর ল্যাঙ্গাভেল্ট আসার আগেই গতকাল ১৯ আগস্ট (সোমবার) থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু হয়েছে। আজ ক্যাম্পের দ্বিতীয় দিন। তবে আগামী বৃহস্পতি ও শুক্রবার নাগাদ সেই ট্রেনিং শেষ হবে।

তারপর আগামী সপ্তাহের শুরু থেকে নতুন কোচিং স্টাফের অধীনে শুরু হবে ক্রিকেট প্র্যাকটিস ও স্কিল ট্রেনিং। যদিও ব্যক্তিগত পর্যায়ে মুশফিক, রিয়াদ, লিটন, মোসাদ্দেক ও মিরাজ-তাইজুলরা শেরেবাংলার সেন্টার উইকেটে ব্যাটিং, বোলিংটাও ঝালিয়ে নিচ্ছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com