মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বুলবুলের রেশ না কাটতেই ধেয়ে আসছে ‘নাকরি’

আন্তর্জাতিক ডেস্ক : ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ রেশ কাটতে না কাটোতেই এবার বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘নাকরি’। এমনটাই জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর।

রোববার (১৭ নভেম্বর) দেশটির আবহাওয়া অধিদপ্তরের বরাতে এই খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। খবরের তথ্য মতে, দেশটির বেশ কয়েকটি প্রদেশে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়। আর এর প্রভাব পড়তে পারে বাংলাদেশেও।

ঘূর্ণিঝড় নাকরির কারণে এরইমধ্যে সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া অধিদফতর। তবে বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসা এই ঘূর্ণিঝড় ঠিক কবে আঘাত হানতে পারে সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলেনি তারা।

ধারনা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে আঘাত হানবে এই ঘূর্ণিঝড়।

ভারতের আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নাকরি শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশের উত্তর দিক ও উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলোতে আঘাত হানবে। এছাড়া এই ঘূর্ণিঝড় চেন্নাইসহ উত্তর তামিলনাড়ুতেও আঘাত হানতে পারে। ভারতের পাশাপাশি এর প্রভাব পড়বে বাংলাদেশেও।

উল্লেখ্য, নাকরির অবস্থা কতটা ভয়ানক হতে পারে, তা জানতে গত ৮ নভেম্বর থেকে স্যাটেলাইট ম্যাপিং সিস্টেম চালু করেছে ইউরোপিয়ান কমিশন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com