শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নাইজারে ৭১ জন সেনা সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক : মালির সীমান্তের কাছে নাইজারের একটি সেনা ক্যাম্পে জেহাদিদের হামলায় ৭১ জন সেনা সদস্য নিহত হয়েছে।শত শত জেহাদি শেলিং ও মর্টার নিয়ে এ হামলা চালায়। প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এ কথা জানায়।

পশ্চিমাঞ্চলে তিলাবেরী এলাকায় মঙ্গলবারের এই হামলা ২০১৫ সালে সহিংসতার শুরুর পর থেকে সবচেয়ে ভয়ঙ্কর হামলা।

জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, হামলায় ৭১ সেনা সদস্য মারা গেছে,১২ জন আহত হয়েছে এবং আরো অনেকে নিখোঁজ রয়েছে।”

ভারি অস্ত্র নিয়ে শত শত সন্ত্রাসী এই হামলা চালিয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, “বিপুল সংখ্যক সন্ত্রাসীকে প্রতিহত করা হয়েছে। হামলায় ৬০ জনের বেশী সেনা সদস্য নিহত হয়েছে বলে আগে জানানো হয়েছিলো।

কোন গ্রুপ এই হামলার জন্য দায়ী সূত্র তা নিশ্চিত করতে পারেনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com