সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

মনোনয়ন বৈধতা পেতে দ্বিতীয দিনেও ইসিতে প্রার্থীদের ভিড়

তরফ নিউজ ডেস্ক : সারাদেশে অাসন্ন একাদশ সংসদ নির্বাচনের আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এসব সংক্ষুব্ধ প্রার্থীরা আপিলের জন্য নির্বাচন কমিশনে (ইসি) ভিড় করছেন।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দ্বিতীয দিনের মতো আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে অাপিল আবেদন নেয়া হচ্ছে। সকাল থেকে ইসিতে বিপুল সংখ্যক প্রার্থী ও তাদের অনুসারিরা জড়ো হন। তারা সাদা কাগজে তথ্য-প্রমাণসহ ইসিতে অভিযোগ দায়ের করছেন।

আপিল গ্রহণের দ্বিতীয় দিনে আপিল গ্রহণের জন্য ৮টি বুথ স্থাপন করেছে নির্বাচন কমিশন। প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা বুথ করা হয়েছে। প্রার্থী বা তার মনোনীত প্রতিনিধিরা কমিশন চত্ত্বরের বুথে আপিল দায়ের করছেন।

গতকাল সোমবার অাপিলের প্রথম দিনে ভোটে লড়তে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের ৮৪ জন ইসিতে আপিল করেছেন।

ইসির কর্মকর্তারা জানান, প্রার্থিতা বাতিল হলে সংক্ষুব্ধরা সোমবার থেকে বুধবার (৩-৫ ডিসেম্বর) মধ্যে ইসিতে অভিযোগ করতে পারবেন। ইসি ৬-৮ ডিসেম্বর পর্যন্ত আপিলগুলোর শুনানি করে সিদ্ধান্ত দেবে।

এ বিষয়ে ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে সংক্ষুব্ধ ব্যক্তিরা প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ দাখিল করতে পারবেন। এটা করতে হবে আগামী ৩, ৪ ও ৫ ডিসেম্বরের মধ্যে। আর কমিশন প্রার্থীদের অভিযোগ আমলে নিয়ে ৬, ৭ ও ৮ ডিসেম্বর শুনানি করে সিদ্ধান্ত দেবেন। এক্ষেত্রে নির্বাচন কমিশনই আপিল কর্তৃপক্ষের ভূমিকা পালন করবেন।

এর আগে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, রিটার্নিং কর্মকর্তার মনপুত না হলে সংক্ষুব্ধরা আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন। সেখানেও যদি তিনি সন্তুষ্ট না হন তাহলে সংক্ষুব্ধ ব্যক্তি আদালতেও যেতে পারবেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সারা দেশে ৩০০ আসনে মোট ৩ হাজার ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই বাচাইয়ে সারাদেশে ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এর মধ্যে বিএনপির ১৪১ প্রার্থী এবং আওয়ামী লীগের ৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তফিসল অনুযায়ী, একাদশ সংসদে ভোটগ্রহণ করা হবে ৩০ ডিসেম্বর। প্রত্যাহার ৯ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com