বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

ভারত ছেড়ে পালাতে পারে লাখো মুসলিম: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : ভারত ছেড়ে লাখ লাখ মুসলিম পালাতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের  প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, ভারতে নতুন নাগরিকত্ব আইন এবং কাশ্মীরে কারফিউয়ের কারণে মুসলিমরা পালাতে পারে এবং এভাবে একটি “শরণার্থী সংকট তৈরি হতে পারে। যে সংকট ছাপিয়ে যেতে পারে অন্য সব সংকটকে।”

জেনেভায় বিশ্ব শরণার্থী ফোরামে মঙ্গলবারের ভাষণে ইমরান খান আরো বলেন, “আমরা কেবল শরণার্থী সংকট নিয়েই নয় বরং এ থেকে দুই পারমাণবিক শক্তিধর দেশের সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা নিয়েও উদ্বিগ্ন।”

‘পাকিস্তান আরো শরণার্থীর জন্য জায়গা করে দিতে সক্ষম নয়’ জানিয়ে ইমরান বিশ্বকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এর মাত্র পাঁচদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দু শ্রেষ্ঠত্ববাদী করমসূচি নিয়ে এগুচ্ছে বলে ইমরান মন্তব্য করেছিলেন।

এক টুইটে তিনি লিখেছিলেন, “মোদীর শাসনে ভারত হিন্দু শ্রেষ্ঠত্ববাদী করমসূচি নিয়ে ধারবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। জম্মু-কাশ্মীর অবৈধভাবে অধিগ্রহণ করা থেকে শুরু করে, জাতীয় নাগরিক পঞ্জী এনআরসি, আটক কেন্দ্র স্থাপন, আর  এখন নাগরিকত্ব(শংসোধন) আইন করার মধ্য দিয়ে তা চলছে।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com