শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

টিসিবির পিয়াজ এখন প্রতি কেজি ৩৫ টাকা

তরফ নিউজ ডেস্ক : সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কেজিপ্রতি পিয়াজের দাম ১০ টাকা কমিয়ে ৩৫ টাকা নির্ধারণ করেছে।

আজ সোমবার থেকে ৪৫ টাকার পরিবর্তে ৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে টিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজারে পিয়াজের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সরকার টিসিবির মাধ্যমে বিক্রি শুরু করে। এখন পিয়াজের দাম অনেকটা কমে এসেছে। বিদেশি বড় পিয়াজ মিলছে প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায়। এই পিয়াজই কিছুদিন আগে কেজিপ্রতি ১৮০ টাকার বেশি ছিল। আর দেশি পিয়াজ বিক্রি হচ্ছিল কেজিপ্রতি ২৫০ টাকার বেশি দামে। বাজারে দাম কমায় কয়েক দিন ধরে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের সামনে ক্রেতাদের ভিড় কমে গেছে।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানান, ঢাকায় এখন ৫০টি ট্রাকে পিয়াজ বিক্রি করছে টিসিবির পরিবেশকেরা। আর বিভাগীয় শহরগুলোতে ৫ থেকে ১০টি করে এবং জেলা শহরে এক থেকে দুটি ট্রাকে করে টিসিবির পিয়াজ বিক্রি করা হচ্ছে। পিয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত টিসিবি পিয়াজ বিক্রি চালিয়ে যাবে বলে জানান তিনি।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com