মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

তাহিরপুরে ভাইয়ের হাতে ভাই খুন

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের তাহিরপুরের পল্লীতে পূর্ব বিরোধের জের ধরে আপন চাচাত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। নিহতের নাম শহিদ নুর (১৬)। সে উপজেলার বাদাঘাট (উ.) ইউনিয়নের টেকেরগাঁও গ্রামের নাসির উদ্দিনের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহতের বাবা নাসির উদ্দিন (৫৫)।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার বাদাঘাট (উ.) ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের বড়টেক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায় যে, নিহত শহিদ নুরের পিতা নাসির উদ্দিনের সাথে তার আপন চাচাত বড় ভাই মৃত নবিকুলের ছেলে গোলাম কাদির (২৬) এর সাথে বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে নবিকুলের ছেলে গোলাম কাদির তার চাচা নাসির উদ্দিনকে ফোন করে গোলাম কাদিরের বাড়িতে আসতে বলে। পরে চাচা নাসির উদ্দিন ভাতিজার ফোন পেয়ে গোলাম কাদিরের বাড়িতে যাওয়া মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে গোলাম কাদির ও তার সহযোগীরা মিলে মারধর শুরু করে। এক পর্যায়ে ভাতিজা গোলাম কাদির তার হাতে থাকা লোহার শাবল দিয়ে নাসির উদ্দিনের পেটে আঘাত করলে সে গুরুতর আহত হয়। এ খবর পেয়ে নাসির উদ্দিনের ছেলে শহিদ নুর ঘুম থেকে উঠে ঘটনার স্থলে গেলে তাকেও ভারতীয় ভোজাং দিয়ে পেটে আঘাত করে গোলাম কাদির।

পরে স্থানীয় এলাকাবাসী ও তার পরিবারের লোকজনের সহযোগিতায় নাসির উদ্দিন ও তার ছেলে শহিদ নুরকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তাহিরপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যেই শহিদ নুর মারা যায়। এবং গুরুতর আহত নাসির উদ্দিনকে তাহিরপুর সদর হাসপাতাল থেকে সিলেটের একটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।

তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের আটকের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com