শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

প্রধানমন্ত্রী ও দুই মন্ত্রী পেলেন আরো চার দফতর

তরফ নিউজ ডেস্ক : টেকনোক্র্যাট চার মন্ত্রীকে অব্যাহতির পর ওই চার মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। মোস্তাফা জব্বার এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। আগে থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বে আছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নূরুল ইসলাম বিএসসি এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। ইয়াফেস ওসমান এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।

দফতর বণ্টন করে মঙ্গলবার (১১ ডিসেম্বর) প্রজ্ঞাপন প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে, তারা বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসাবে দায়িত্ব পালন করবেন।

গত ৩ ডিসেম্বর বর্তমান সরকারের শেষ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এরআগে প্রধানমন্ত্রীর নির্দেশে গত ৬ নভেম্বর পদত্যাগপত্র দিয়েছিলেন চার মন্ত্রী।

ওই দিন প্রধানমন্ত্রীর কাছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হিসেবেই ‍নূরুল ইসলাম বিএসসি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান পদত্যাগপত্র জমা দেন।আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনির্বাচিত এই চার মন্ত্রীকে অব্যাহতি দেন শেখ হাসিনা।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর ১২ জানুয়ারি শেখ হাসিনা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

সরকার গঠনের সময় ১২ জানুয়ারি অধ্যক্ষ মতিউর রহমান এবং ২০১৫ সালের ১৪ জুলাই নূরুল ইসলাম বিএসসি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান এবং মোস্তাফা জব্বার চলতি বছরের ৩ জানুয়ারি সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীর দায়িত্ব পান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান মন্ত্রিসভায় ৩৩ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী এবং দুই জন উপ-মন্ত্রী আছেন। এদের মধ্যে টেকনোক্র্যাট কোটায় চারজন মন্ত্রী রয়েছেন।

মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এছাড়াও মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পাঁচজন উপদেষ্টা রয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com