শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

কোভিড-১৯ : মামলা ও জরিমানায় জেলায় প্রথম বাহুবল

কাজী মাহমুদুল হক সুজন, নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগ প্রতিরোধে সরকারি নির্দেশ প্রতিপালন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাহুবল উপজেলায় গত ১৯ মার্চ ২০২০ তারিখ থেকে ৩০ এপ্রিল ২০২০ তারিখ পর্যন্ত বাহুবল উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোট ৫৯টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২১৫টি মামলায় মোট ৬,১১,৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মোবাইল কোর্ট-এর সংখ্যা, মামলার সংখ্যা ও জরিমানার দিক থেকে হবিগঞ্জ জেলার বাকি ৮টি উপজেলার তুলনায় যা সর্বোচ্চ বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভুমি) খৃষ্ঠফার হিমেল রিছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার জানান, জনস্বার্থে গত দেড় মাস তারা বাহুবলের গ্রামে গঞ্জে ছুটে চলেছেন। জনগনকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা করেছেন, জরিমানা, দ্রব্যমুল্যে নিয়ন্ত্রণে কাজ করেছেন। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলে জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com