বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

করোনা উপসর্গ নিয়ে অধ্যাপক মুনতাসীর মামুন হাসপাতালে

অধ্যাপক মুনতাসীর মামুন। ফাইল ছবি।

তরফ নিউজ ডেস্ক : বিশিষ্ট ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন করোনার উপসর্গ নিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার সন্ধ্যার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধ্যাপক মুনতাসীর মামুনের মা করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে।

মুগদা হাসপাতাল সূত্রে জানা গেছে, আইসিইউ’তে সিটের ব্যবস্থা হলে অধ্যাপক মুনতাসীর মামুনকে সেখানে নেয়া হবে।

জানা গেছে. অধ্যাপক মুনতাসীর মামুনের মা করোনা আক্রান্ত হয়ে গত ১৮ এপ্রিল থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি। ঠিক একই সময় থেকেই তিনিও অসুস্থতায় ভুগছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল জানান, গত ১৯ এপ্রিল মায়ের সাথে উনিও করোনা টেস্ট করান। ফল নেগেটিভ আসে। কিন্তু গত চারদিন ধরে শুরু হয় শ্বাসকষ্ট। আজকে শরীর বেশি খারাপ হওয়ায় বিকেলে তিনি যান মুগদা হাসপাতালে তাকে তাৎক্ষণিক পরীক্ষা করে উপসর্গ দেখে ভর্তি করে নেন। তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com