রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

পর্যটন কেন্দ্র গ্রিনল্যান্ড পার্কে ১৮ হাজার বৃক্ষরোপণ

মাহবুবা চৌধুরী বিউটি : হবিগঞ্জ জেলার পাহাড়বেষ্টিত চুনারুঘাট উপজেলার পারকুল পাহাড়ে অবস্থিত গ্রিণল্যান্ড পার্ক।

পার্কটিকে চির সবুজে সাজিয়ে তুলতে এ মৌসুমে প্রায় ১৮ হাজার গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এসব চারার মধ‌্যে রয়েছে ফলজ ও বনজ বৃক্ষ।

এই পার্কের মালিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বড় ভাই লন্ডন প্রবাসী সৈয়দ এমদাদুল হক সোহাগ। তার নির্দেশনায় পার্কের পরিচালক কাজী মাহমুদুল হক সুজন এই উদ‌্যোগ বাস্তবায়নে কাজ করছেন।

তিনি শ্রমিক দিয়ে লিচু ১২০০, পেয়ারা ৮০০, কাঁঠাল ২ হাজার, আম এক হাজার ও নানা প্রজাতির কাঠের গাছ ১৩ হাজার রোপণ করান।

এ বিষয়ে পার্কের পরিচালক কাজী মাহমুদুল হক সুজন জানান, পার্কটিকে মনের মতো করে সাজানো হচ্ছে। আবহাওয়া অনুকূল থাকায় গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠছে। গাছগুলো বড় হলে এ পার্কটি চির সবুজের রাজ্যে পরিনত হবে।

ইতোমধ্যে এ পার্কটি সিলেট বিভাগে অন্যতম পর্যটন স্পট হিসেবে স্থান করে নিয়েছে। তবে বর্তমানে করোনা পরিস্থিতিতে এই পার্কে পর্যটক আসা বন্ধ রয়েছে।

পরিচালক আরো জানান, পূর্বে লাগানো আম, কাঁঠাল ও লিচু গাছ থেকে ফল উৎপাদন হচ্ছে। বর্তমানে এই পার্ককে ফলজ ও বনজ বৃক্ষ দিয়ে সাজনো হচ্ছে। গাছগুলো বড় হলে সেগুলো থেকেও বিষমুক্ত ফল সংগ্রহ করা যাবে।

উপজেলা কৃষি অফিসার মো. জালাল উদ্দিন সরকার জানান, পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই। পার্কে এ ধরণের উদ্যোগকে স্বাগত জানাই। এর মাঝে ফলের গাছ রোপণ করার বহুবিধ লাভ রয়েছে। পরিবেশের ভারসাম‌্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফল পাওয়া যাচ্ছে। যা মানুষের পুষ্টির চাহিদা পূরণ করবে। এছাড়া, গাছের পাতা পচে তৈরি হবে সার। যা পরিবেশের জন‌্য অনেক লাভজনক।

জেলা সহকারী বন সংরক্ষক মো. মারুফ হোসেন জানান, ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করায় যেমন পার্কটির সৌন্দর্য বৃদ্ধি পাবে। তেমনি তা দেশের জন্য মঙ্গলজনক। পরিবেশ রক্ষায় গাছ রোপণ অব্যাহত রাখতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com