সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

করোনায় আক্রান্ত স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল

তরফ নিউজ ডেস্ক: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে তার করোনার পজিটিভ রিপোর্ট আসে।

নির্মল রঞ্জন গুহ বলেন, কয়েক দিন আগে আমার জ্বর হয়েছিল। তিনদিন আগে নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলাম। গতকাল রাতে রিপোর্ট এসেছে আমার করোনা পজিটিভ।

তিনি বলেন, আমি বাসায় আইসোলেশনে আছি, ভালোই আছি। এখন অন্য কোনো উপসর্গ নেই। আমার জন্য দোয়া করবেন।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ বুলেটিন অনুসারে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ পাঁচ হাজার ৫৩৫ জন। এদের মধ্যে মারা গেছেন এক হাজার ৩৮৮ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ৯৪৫ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com