বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

বাহুবলে তাঁতী লীগ নেতার হামলায় রক্তাক্ত মুক্তিযোদ্ধা ও তাঁর পুত্র

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও তাঁর পুত্রকে কুপিয়ে রক্তাক্ত করলেন উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক রাসেল মিয়া ও তার লোকজন। ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ জুন) বেলা ১টার দিকে। এ ব্যাপারে আহত মুক্তিযোদ্ধা বাদী হয়ে রাসেল মিয়াসহ ৩ জনের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব জয়পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আকবর আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফিরোজ মিয়ার সাথে প্রতিবেশী মৃত জাফর আলীর পুত্র বাহুবল উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক রাসেল মিয়ার বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুর ১টার দিকে মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়ার পুত্র ফয়সল মিয়া তাদের পুরাতন বাড়িটি দেখতে যায়।

এ সময় রাসেল মিয়ার নেতৃত্বে তার ভাই ফারুক মিয়া ও আলকাছ মিয়া সুমনসহ ৫-৬ ব্যক্তি ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে ফয়সলের উপর হামলা চালায়। ফয়সল মিয়া হামলার শিকার হয়ে সুরচিৎকার শুরু করলে তার পিতা মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়াসহ লোকজন এগিয়ে যান। এ সময় হামলাকারীরা ঐ মুক্তিযোদ্ধাকেও পিটিয়ে আহত করে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় লোকজন পিতা পুত্রকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এব্যাপারে মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়া বাদী হয়ে রাসেল মিয়াকে প্রধান আসামী করে ৩ জনের বিরোদ্ধে বাহুবল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এব্যাপারে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com