রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

চুনারুঘাটে মিনি চাইনিজ ও ফাস্ট ফুড ব্যবসায় ধস

মো. জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) :হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা দেশের সর্ববৃহৎ জাতীয় উদ্যান সাতছড়ি ও রেমা কালেঙ্গাসহ ২৪টি চা বাগানবেষ্টিত। রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত তেলিয়াপাড়া বাংলো। ভারতঘেঁষা বিশাল সীমান্ত এলাকা। সাদা পদ্মের লেক। পরীর বিলসহ অসংখ্য ছোট বড় লেক। পর্যটনে বিশাল সম্ভাবনাময় এ উপজেলায় প্রাকৃতিক সোন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিন হাজার হাজার পর্যটক ভীড় করেন। পর্যটকদের আনাগোনায় এ উপজেলা হয়ে উঠে পর্যটকের শহর।

এমন সম্ভবনা কাজে লাগিয়ে ইদানীং তরুণদের ফাস্ট ফুড ও মিনি চাইনিজ ব্যবসায় ঝুঁকে পড়েছিলেন। রাতারাতি তরুণরা একা বা বন্ধুরা মিলে চুনারুঘাটে একাধিক ফাস্ট ফুড বা মিনি চাইনিজ ব্যবসা খোলেন। চুনারুঘাটে গড়ে ওঠা ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নিয়ে অনেক তরুণ স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। ব্যবসা ভালো চলছিল। হঠাৎ করে করোনা থামিয়ে দিল সব।

তরুণ উদ্যোক্তা চুনারুঘাটের সাদাত তালুকদার বলেন, লেখাপড়ার পাশাপাশি তিনি অস্ট্রেলিয়ার বিভিন্ন হোটেলে খণ্ডকালীন চাকরি করেছেন। তখন থেকে স্বপ্ন দেখতেন জন্মভূমিতে হোটেল ব্যবসা করবেন এবং সেটা সারা দেশে ছড়িয়ে পড়বে। যেমন স্বপ্ন তেমন কাজ। জন্মস্থান চুনারুঘাট থেকে ফাস্টফুড ব্যবসা করার সিদ্ধান্ত নেন। নাম ঠিক করেন এক কাপ চা অ্যান্ড ফাস্ট ফুড। উদ্বোধন করেন ২৩ মার্চ। উদ্বোধনের পর লকডাউনে পড়ে যান। বন্ধ হয়ে যায় ব্যবসা। কভিড-১৯ থামিয়ে দেয় তার স্বপ্নযাত্রা।

চুনারুঘাটে সাদাত তালুকদারের মতো অনেক স্বপ্নবাজ তরুণ ব্যবসায়ীদের স্বপ্ন থমকে গেছে। এখন স্টাফ বেতন, ঘরভাড়া, গ্যাস-বিদুৎ বিল ইত্যাদি নিয়ে চুনারুঘাটে শতাধিক তরুণ উদ্যোগী ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। তারা এ ব্যবসাগুলোকে টিকিয়ে রাখতে সরকারের প্রণোদনা আশা করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com