সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

জেএসসি-জেডিসিতে কেউ পাস করেনি ৬৬ প্রতিষ্ঠানের

তরফ নিউজ ডেস্ক: অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ৬৬টি প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। এবার জেএসসিতে শতভাগ পাস করেছে ৪ হাজার ৭৬৯টি প্রতিষ্ঠানে। আর জেডিসিতে ১ হাজার ৭২৭টি প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে।

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার (২৪ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।

তিনি জানান, এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাস করেছে ৮৫ দশমিক ৮৩ শতাংশ। মোট ২৯ হাজার ৭৮টি প্রতিষ্ঠানের ২ হাজার ৯০৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর আটটি সাধারণ বোর্ড ও মাদ্রাসা বোর্ড মিলে মোট ২৫ লাখ ৯৯ হাজার ১৬৯ জন পরীক্ষার্থী অংশ নেয়, যা গত বছর ছিল ২৪ লাখ ৮২ হাজার ৩৪২ জন। এবার বেড়েছে ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com