বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

বিক্ষোভে যোগ দিতে সিলেট যাচ্ছেন হেফাজতের আমীর-মহাসচিব

তরফ নিউজ ডেস্ক : দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমীর ও মহাসচিব শনিবার সিলেটে যাচ্ছেন।
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ নগরীর ঐতিহাসিক সিটি পয়েন্টে আজ অনুষ্ঠিত হবে। সেই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে যোগ দিতেই তারা সিলেটে যাচ্ছেন।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নূর হুসেইন কাসেমী, আল্লামা মামুনুল হক, মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদীসহ কেন্দ্রীয় নেতারা।
সমাবেশ সফলের লক্ষ্যে সব উপকমিটি ও আহবায়করা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। সব দাওয়াতী উপকমিটি, অর্থ উপকমিটির দায়িত্বশীলরা বৃহস্পতিবার এদারা ভবনে বাস্তবায়ন কমিটির সম্মেলনে কাজের বিবরণী পেশ করেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিলেটের নবাগত পুলিশ কমিশনার নিশারুল আরিফের সঙ্গে সাক্ষাৎ করেন সমাবেশ বাস্তবায়ন কমিটির নেতারা। মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের নেতৃত্বে পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেন-বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী মাওলানা ইউসুফ আহমদ খাদিমানী, মাওলানা এনামুল হক, মাওলানা মুজিবুর রহমান কাসেমী ও মাওলানা সিরাজুল ইসলাম।

পুলিশ কমিশনার নিশারুল আরিফ এ সময় বলেন, শাহজালালের পুণ্যভূমিতে সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। বিক্ষোভ সমাবেশ সফল করতে আমরা সব ধরনের সহযোগিতা করব ইনশাআল্লাহ। দেশের কল্যাণে আলেম সমাজ সর্বদা তৎপর। শান্তি-শৃঙ্খলা অক্ষুণ্ন রাখা সবার দায়িত্ব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com