সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মানিকগঞ্জে ইউপি সদস্য হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

তরফ নিউজ ডেস্ক:মানিকগঞ্জে সাবেক ইউপি সদস্য আশরাফ আলীকে হত্যার ঘটনায় নারীসহ ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহানা হক সিদ্দীকা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মঞ্জুর রহমান, মোয়াজ্জেম হোসেন, বাবুল মিয়া, আজিজুল হক ও ফেলি বেগম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আফসারুল ইসলাম মনি জানান, ২০১৩ সালে ১৮ জুন বিকেলে ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের সাবেক ইউপি সদস্য আশরাফ আলীর ওপর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করেন। ঘটনার পরের দিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান আশরাফ আলী।

এ ঘটনায় ১৯ জুন নিহতের ভাই মুনুসর আলম বাদী হয়ে ২৫ জনকে আসামি করে ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৪ সালের ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা ও উপ-পুলিশ পরিদর্শক হাসমত আলী ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আইনজীবী আফসারুল ইসলাম মনি আরো জানান, ১৪ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ার পাঁচজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৩ জনকে বেকসুর খালাসের নির্দেশ দেওয়া হয়।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com