শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

বিশ্বসেরা তরুণ নেতার খেতাব পেলেন মাশরাফি

ক্রীড়া ডেস্ক: খেলা থেকে এখনো অবসর নেননি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। খেলার পাশাপাশি জড়িয়েছেন রাজনীতিতেও। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। আর তাতেই করেছেন বাজিমাত। সুইজারল্যান্ডের জেনেভা কর্তৃক পরিচালিত সংস্থা ‘ইয়াং গ্লোবাল লিডার্স’ মাশরাফিকে বিশ্বসেরা তরুণ নেতার খেতাব প্রদান করেছে।

রাজনীতি, ব্যবসা, একাডেমি, মিডিয়া, চারুকলায় উচ্চ স্বীকৃত ব্যক্তিরা নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য ‘ইয়াং গ্লোবাল লিডার্স’ নির্বাচিত হয়ে থাকেন। এক্ষেত্রে ব্যক্তিদের বয়স ৪০-র নিচে হতে হবে। যেহেতু মাশরাফির বয়স এখনো ৪০ হয়নি। আর রাজনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখছেন, তাই তাকে এই খেতাব দেয়া হয়েছে।

সারা বিশ্বে ২০২১ সালের জন্য ঘোষিত ১১২ জন তরুণ নেতার মধ্যে একজন মাশরাফি। বাংলাদেশ থেকে শুধুমাত্র তিনিই পেয়েছেন এই খেতাব। দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে বাছাইকৃত ১০ জন তরুণ নেতার মধ্যে একজন তিনি।

দক্ষিণ এশিয়া ছাড়াও আফ্রিকা থেকে ৯, আসিয়ান অঞ্চল থেকে ৯, অস্ট্রেলেশিয়া ও ওশেনিয়া থেকে ২, ক্যারিবীয় থেকে ১, ইউরেশিয়া থেকে ২, ইউরোপ থেকে ২৩, গ্রেটার চায়না থেকে ৯, জাপান থেকে ১, কোরিয়া ও উত্তর এশিয়া থেকে ৩, লাতিন আমেরিকা থেকে ৯, মিডল ইস্ট ও উত্তর আফ্রিকা থেকে ১৩, নর্থ আমেরিকা থেকে ২০কে নির্বাচিত করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com