শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে দেশটিতে ঈদুল ফিতর উদযাপন করা হবে বৃহস্পতিবার (১৩ মে)। খবর গালফ নিউজের।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার (১১ মে) সৌদি আরবের চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। এদিন দেশটির নাগরিকদের কোথাও চাঁদ দেখা গেলে তথ্য চাঁদ দেখা কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছিল।

চাঁদ দেখার তথ্য না পাওয়ার তথ্য জানায় কমিটি। ফলে বুধবার (১২ মে) হবে পবিত্র রমজান মাসের শেষ দিন। ফলে বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপন করা হবে।

সৌদির সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে রমজান পালন শুরু হয়।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর সাধারণত বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com