রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে ১০ লক্ষাধিক টাকার মাদকসহ কারবারি আটক

কাজী মাহমুদুল হক সুজন, নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশ ৫১ কেজি গাজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। এসময় মাদক বহন কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

আটককৃত মাদককারবারি বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের লাকড়িপাড়া গ্রামের মর্তুজ আলীর ছেলে আনোয়ার হোসেন( ২৫)।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আশরাফ জানান, রবিবার (১২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি জানতে পারেন, ভারত সীমান্ত থেকে একটি (মাইক্রো) লাইটেসে করে গাঁজার চালান সিলেট এলাকায় যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ওসি মো: আলী আশরাফ এর নেতৃত্বে এএসআই মাহমুদ হাসান, ও এএসআই হান্নান সহ একদল পুলিশ উপজেলার কাচুয়া এলাকায় ওত পেতে থাকেন । রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কাচুয়া এলাকায় গাঁজাসহ মাইক্রোবাসটির সন্ধান পেলে পুলিশ সেটি থামানোর চেষ্টা করে। কিন্তু চালক না থেমে দ্রুতগতিতে যেতে চাইলে পুলিশ তাদের দাওয়া করে উপজেলার রানিগাঁও বাজারে মাইক্রোবাসটি আটক করে। এ সময় মাইক্রোবাস ( ঢাকা মেট্রো-চ ১৪০০৪১) তল্লাশি করে ৫ টি বস্তায় ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় ১ জনকে। অন্যরা পালিয়ে যায়।

ওই গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লক্ষাধিক টাকা হবে বলে ওসি জানান। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com