রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। ৩০ মে ইংল্যান্ডে শুরু হওয়া বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে স্বাগতিক আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ।

ডাবল রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ দিয়ে ৫ মে শুরু হবে এ টুর্নামেন্ট। ফাইনাল ১৭ মে। ডাবলিন, ক্লোনটার্ফ এবং মালাহিডে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ জুনের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ৩১ মে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।

ক্রিকেট আয়ারল্যান্ড আজ মে মাসের প্রথমার্ধে অনুষ্ঠিতব্য এ সিরিজের সুচি ঘোষনা করেছে।

ত্রিদেশীয় সিরিজের সুচি:
মে ৫: আয়ারল্যান্ড- ওয়েস্ট ইন্ডিজ, ক্লোনটার্ফ
মে ৭: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, ক্লোনটার্ফ
মে ৯: আয়ারল্যান্ড-বাংলাদেশ, মালাহিড
মে ১১: আয়ারল্যান্ড- ওয়েস্ট ইন্ডিজ, মালাহিড
মে ১৩: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, মালাহিড
মে ১৫: বাংলাদেশ-আয়ারল্যান্ড, ক্লোনটার্ফ
মে ১৭: ফাইনাল, মালাহিড।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com