শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভারতীয় জিরাসহ ছাত্রদল নেতা হেলালসহ গ্রেপ্তার ২ চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন

যদি ক্যাম্পিং করতে চান

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে অ্যাডভেঞ্চারপ্রেমীদের প্রথম পছন্দ ক্যাম্পিং। কোনো লেকের ধারে বা পাহাড়ি উপত্যকায় হাজারো তারার মাঝে নির্জন কোনো জায়গায় তাঁবু করে থাকলে প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করা যায়। সেই স্বাদ পেতে হলে আপনার থাকতে হবে ভ্রমণপিয়াসু মন আর জানতে হবে ক্যাম্পিং করতে কি কি জিনিসপত্রের দরকার হয়।

এবার জানা যাক ক্যাম্পিং করতে যে সব জিনিস না নিলেই নয়।

তাঁবু: ক্যাম্পিংয়ের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো তাঁবু। থাকার ধারণ ক্ষমতা অনুযায়ী বিভিন্ন আকারের তাঁবু হতে পারে। সিজন অনুযায়ীও তাঁবু দেখা যায়। এসব তাঁবু খুব কম ওজনের হয়, যাতে সহজে বহন করা যায়। তাঁবুর নিচে পানি থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজন হতে পারে পলিথিনের।

ব্যাকপ্যাক: আপনার বহন ক্ষমতা ভেদে ব্যাকপ্যাক নির্ধারণ করুন। যতটুকু আপনি বহন করতে পারবেন ঠিক ততটুকু জিনিসই নিয়ে যাবেন। আপনার সব দরকারি জিনিসপত্র এই ব্যাকপ্যাকে বহন করতে পারবেন।

টর্চ: রাতে আপনার টর্চলাইটের দরকার হবে চলাচলের জন্য। লিথিয়াম আয়ন ব্যাটারিচালিত টর্চগুলো পাওয়ারফুল হয় এবং ওজন খুব কম থাকে।

শুকনা খাবার: সাথে কিছু শুকনো খাবার রাখুন। চকলেট, চিড়া, মুড়ি, গুড়, বিস্কিট রাখতে পারেন।

পানির বোতল:  সাথে পানির বোতল রাখুন। খাওয়া, রান্না, ধোঁয়া-মোছা সব কাজেই পানি লাগবে। আর অবশ্যই নিরাপদ পানি পান করুন।

হ্যামক: আরাম করে দোল খাওয়ার জন্য আপনাকে হ্যামক রাখতে হবে সাথে। এগুলো আকারে খুব একটা বড় না হওয়ার কারণে সহজে বহন করতে পারবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com