সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

পরিচালকদের ভোটে বিজিএমইএ সভাপতি হলেন রুবানা হক

তরফ নিউজ ডেস্ক : নির্বাচিত পরিচালকদের ভোটে প্রথমবারের মতো নারী হিসেবে বিজিএমইএর অফিস পরিচালনায় সভাপতি নির্বাচিত হয়েছেন রুবানা হক। একই দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালনা পর্ষদে আরো ৭ জন সহসভাপতি নির্বাচিত হন। গতকাল কাওরান বাজারের বিজিএমইএ কার্যালয়ে সংগঠনটির নব-নির্বাচিত পরিচালকদের ভোটে সংগঠনটির সভাপতি হিসেবে নির্বাচিত হন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচারক রুবানা হক। প্রথম সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম, সিনিয়র সহসভাপতি হয়েছেন ফয়সাল সামাদ, সহসভাপতি এসএম মান্নান (কচি), সহসভাপতি (অর্থ) এমএ রহিম। এছাড়া চট্টগ্রাম থেকে নির্বাচিত পরিচালকদের মধ্যে সহসভাপতি হিসেবে দায়িত্ব পান আরশাদ জামাল (দিপু), মশিউল আজম (সজল) এবং এএম চৌধুরী (সেলিম)। পুনরায় সহসভাপতি হিসেবে নির্বাচিত হওয়া এসএম মান্নান কচি বলেন, পোশাক শিল্পের উন্নয়নে বিজিএমইএর পক্ষ থেকে আগেও কাজ করেছি ভবিষ্যতেও করে যাবো। আশা করছি নব-নির্বাচিত অফিস বেয়ারাররা এই শিল্পকে এগিয়ে নিয়ে যাবে অনেক দূর পর্যন্ত।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com