রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নতুন বিশ্বরেকর্ড গড়লেন সাকিব

তরফ স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে ১০০০ রানের মাইলফলক গড়ার পর এবার অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ১০০০ রান আর ৩০ উইকেটের মালিক এখন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে রেকর্ড গড়তে ২ উইকেট দরকার ছিল সাকিবের। ব্যাট হাতে ফিফটি হাঁকানোর পর বল হাতে নিজের প্রথম ওভারেই আফগান ওপেনার রহমত শাহ’কে ফিরিয়ে রেকর্ডের একদম কাছে পৌঁছে যান তিনি।

এরপর নিজের পঞ্চম ওভারে বল হাতে সাকিব রীতিমত ঘূর্ণিঝড় তুলেছেন। ওভারের প্রথম বলেই আফগান অধিনায়ক গুলবাদিন নাঈবকে লিটন দাসের ক্যাচে পরিণত করে বিশ্বরেকর্ড গড়েন তিনি। একই ওভারে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে আউট করার ১ ওভার পরে আসঘর আফগানকেও আউট করে বিশ্বকাপে নিজের উইকেটসংখ্যা ৩২-এ নিয়ে যান।

বিশ্বকাপে ১০০০ হাজার রান কিংবা ৫০ উইকেটের কীর্তি আছে অনেক। কিন্তু ন্যূনতম রানের সঙ্গে ৩০ উইকেটের কীর্তি নেই আর কারও। সাকিবের এই রেকর্ড কেন অনন্য জানেন? কারণ, এর আগে বিশ্বকাপে ন্যূনতম ৯০০ রানের সঙ্গে ২৫ উইকেট নিতে পেরেছেন মাত্র তিনজন। তারা হলেন- অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ, শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া ও সাকিব।

৩ বিশ্বকাপে ৩৩ ম্যাচ খেলে ৯৭৮ রানের সঙ্গে ২৭ উইকেট পেয়েছিলেন অজি কিংবদন্তি ওয়াহ। অন্যদিকে ৫ বিশ্বকাপ মিলিয়ে ১১৬৫ রান ও ২৭ উইকেট পেয়েছিলেন জয়সুরিয়া। বাকি দুজন তো আগেই সাবেক হয়ে গেছেন। এর মধ্যে ফলে সাকিবের এই রেকর্ড অনেকদিন স্থায়ী হবে তাতে কোনো সন্দেহ নেই।

২০১৯ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন সাকিব। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে (৪৪৭ রান) পেছেনে ফেলে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আজ (২৪ জুন) আফগানিস্তানের বিপক্ষে ওয়ার্নারকে টপকাতে সাকিবের প্রয়োজন ছিল ২২ রান।

৪২৫ রান নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে প্রয়োজনীয় ২২ রান তুলে আবার রান সংগ্রহের শীর্ষ স্থান পনুরুদ্ধার করেন সাকিব। অন্যদিকে ব্যক্তিগত ৩৪ রান করে সাকিব প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ১০০০ রানের মালিক হয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com