শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম টেষ্ট ১ম দিনে মুমিনুলের সেঞ্চুরির পর তাইজুল-নাঈমের প্রতিরোধ

তরফ স্পোর্টস ডেস্ক : প্রথম ওভারে ক্রিজে যাওয়া মুমিনুল হক দাপুটে ব্যাটিং দলকে দেখালেন পথ। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিতে দলকে দাঁড় করালেন দৃঢ় ভিতের পর। তার বিদায় দিয়েই নামল ধস। শ্যানন গ্যাব্রিয়েলের ছোবলে ১৩ রানে চার উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়লো দল। লড়াকু ব্যাটিংয়ে দলকে পথ দেখালেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। তাতে প্রথম দিনে তিনশ রান পার করেছে বাংলাদেশ।

চা-বিরতির পর শ্যানন গ্যাব্রিয়েলের ছোবলে ১৩ রানে চার নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে হারিয়ে এলোমেলো হয়ে পড়া বাংলাদেশের অলআউট হওয়াটা মনে হচ্ছিল সময়ের ব্যাপার। তবে লোয়ার অর্ডারের দৃঢ়তায় দিন কাটিয়ে দিয়েছে স্বাগতিকরা।

প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর ৩১৫/৮। জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা নাঈম ২৪ ও তাইজুল ৩২ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন নবম উইকেটে গড়েছেন ৫৬ রানের জুটি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৮৮ ওভারে ৩১৫/৮ (ইমরুল ৪৪, সৌম্য ০, মুমিনুল ১২০, মিঠুন ২০, সাকিব ৩৪, মুশফিক ৪, মাহমুদউল্লাহ ৩, মিরাজ ২২, নাঈম ২৪*, তাইজুল ৩২*; রোচ ১৫-২-৫৫-১, গ্যাব্রিয়েল ১৮-২-৬৯-৪, চেইস ১১-০-৪২-০, ওয়ারিক্যান ২১-৬-৬২-২, বিশু ১৫-০-৬০-১, ব্র্যাথওয়েট ৮-১-১৯-০)

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com