শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

পঞ্চাশ বছর পর আরেক যুদ্ধ !! এবার শত্রু অদৃশ্য

: নূরুল ইসলাম মনি :

১৯৭১-২০২০। পঞ্চশ বছর। বাংলাদেশ নামক ভূ-খন্ডের বয়স। এ অল্প বয়সী একটি দেশের বাসিন্দা হিসেবে আমরা আরো একটি যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছি। ’৭১-এ আমাদের প্রতিপক্ষ ছিল ‘পাকহানাদার বাহিনী’ আর আজ প্রতিপক্ষ প্রাণঘাতি ‘করোনা ভাইরাস’। সে সময় আমাদের হাতে অস্ত্র ছিল সীমিত, আজও তা (সুরক্ষা সামগ্রী, চিকিৎসা, সনাক্তকরণ কিট ইত্যাদি) নগন্য। তাতে কি, যা কিছু আছে- তা নিয়েই আমাদের ঝাপিয়ে পড়তে হবে, শত্রুর মোকাবেলা করতে হবে। বিজয় আমাদের অতীতে হয়েছে, এবারও হবে ইনশাআল্লাহ।

তবে, মনে রাখতে হবে- আগে শত্রু ছিল পরিচিত ও দৃশ্যমান; তাই বুক চেতিয়ে আক্রমন করার মধ্যদিয়ে পরাস্ত করা গেছে। কিন্তু এবার শত্রু সম্পূর্ণ অপরিচিত ও অদৃশ্য। নিজেকে শত্রুর আক্রমন থেকে সুরক্ষিত রাখাই হবে এবারের রণকৌশল। তাহলে আসুন, আমরা প্রত্যেকে শপথ নিই; দেশ থেকে করোনা ভাইরাস না তাড়িয়ে আমরা ঘর থেকে বের হবো না (বিশেষ প্রয়োজন ছাড়া)। কোন অযুহাতেই স্বাস্থ্যবিধি লঙ্ঘন করবো না। জনসমাগম সৃষ্টিমূলক কোন কার্যক্রম গ্রহণ ও তাতে যুক্ত হবো না। আমি আশাবাদী, আল্লাহ আমাদের সহায় হবেন।

লেখক : সাংবাদিক

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com