রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

তেজগাঁওয়ে খ্রিষ্টান নারীর গলাকাটা লাশ উদ্ধার

রাজধানীর তেজগাঁও এলাকার একটি বাসা থেকে একজন খ্রিষ্টান নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নাম মিলু মিলার্ড গোমেজ (৬০)।

আজ শুক্রবার সকালে তেজগাঁওয়ের খ্রিষ্টান গলির ৩৮ আরজতপাড়ার বাসার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল আটটার দিকে ওই বাসায় গৃহকর্মী কাজ করতে যান। দরজা বন্ধ দেখে তিনি দীর্ঘ সময় ধাক্কা দিতে থাকেন। একপর্যায়ে আশপাশের লোকজনকে ডাক দেন ওই গৃহকর্মী। প্রতিবেশীরা আসার পর মিলু মিলার্ডের স্বামী এওভার্ট গোমেজ দরজা খুলে দেন। পরে ঘরের ভেতরে মিলু মিলার্ডের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখা যায়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাত্যকি কবিরাজ ঝুলন প্রথম আলোকে বলেন, ওই নারীর গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। ফরেনসিক প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com