বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শোভনদেবের ইস্তফা, মমতা লড়বেন ভবানীপুর কেন্দ্র থেকে

তরফ আন্তর্জাতিক ডেস্ক : ভবানীপুর কেন্দ্রের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ইস্তফা দিলেন তার বিধায়ক পদ থেকে। একই সঙ্গে তিনি রাজ্যের কৃষি মন্ত্রী ছিলেন। ভবানীপুর কেন্দ্র থেকে লড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই শোভনদেবের এই ইস্তফা বলে জানা গেছে। ২০১১ সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে তখন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর উপনির্বাচনে জিতে বিধায়ক হন। এবার নন্দীগ্রামে পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মুখ্যমন্ত্রী পদটি রাখার জন্যে ৬ মাসের মধ্যে একটি বিধানসভার আসনে জিতে আসার প্রয়োজন রয়েছে।

শোভনদেব সেই কারণেই নিজের বিধায়ক ও মন্ত্রীর পদটি উৎসর্গ করলেন। উল্লেখ্য এবার শোভনদেব বাবুকে তার রাসবিহারী কেন্দ্র থেকে সরিয়ে এনে ভবানীপুরে দেয়া হয়। সেখানে তিনি বিজেপির রুদ্রনীল ঘোষকে হারান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com