সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

চুনারুঘাটে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ঢাকা-সিলেট মহাসড়কের দেওরগাছ এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। বুধবার রাত সাড়ে ১১টার দিকে দেওরগাছ ব্রিজের কাছে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চুনারুঘাট উপজেলার চান্দপুর চা-বাগানের প্রাণবন্ধু তন্তবায়ের ছেলে অরুণ তন্তবায় (৫০), পবিত্র তাতীর ছেলে পরমেশ্বর তাতী (৪৫) এবং মাখন তন্তবায়ের ছেলে রাম তন্তবায় (৩৫)।

র‍্যাব-৯-এর সিপিসি-শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দেওরগাছ এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচা করছে। এর ভিত্তিতে র‍্যাবের সদস্যরা দেওরগাছ ব্রিজের কাছে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচটি বস্তা থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com