মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

ঢাকা টেস্টের দল ঘোষণা, ইনজুরিতে বাদ ইমরুল

তরফ স্পোর্টস ডেস্ক : ইনজুরির শিকার ইমরুল কায়েসকে বাদ দিয়েই ৩০ নভেম্বর থেকে মিরপুরে উন্ডিজের বিপক্ষে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইমরুলের অনুপস্থিতিতে ঢাকা টেস্ট দিয়েই অভিষেকের অপেক্ষায় টপ অর্ডার ব্যাটসম্যান সাদমান ইসলাম অনীক। এদিকে সাইডস্ট্রেনের ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই টেস্টেও মাঠের বাইরে থাকছেন তামিম ইকবাল।

এর আগে চট্টগ্রাম টেস্টে কাঁধে ও গোড়ালিতে চোট পাওয়ায় ছিটকে যান ইমরুল।

মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দল ঘোষিত হয়।

আগামি ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট। প্রথম টেস্টে ৬৪ রানের জয়ে সিরিজের ১-০ তে এগিয়ে স্বাগতিক বাংলাদেশ।

টাইগার ১৩ সদস্যের দল: সাকিব আল হাসান,মুমিনুল হক, সৌম্য সরকার,সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মেহেদি হাসান মিরাজ, আরিফুল হক ও সৈয়দ খালেদ আহমেদ।

সূত্র : বাংলানিউজ২৪

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com