শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

মোদি ‘মুজিববর্ষ’ উদযাপনে যোগ দিতে ঢাকা আসছেন

তরফ নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৭ মার্চ ‘মুজিব বর্ষ’ উদযাপনে যোগ দিতে বাংলাদেশ সফর করবেন। আজ এখানে একজন কর্মকর্তা একথা জানিয়ে বলেন, এ সময় একটি দ্বিপক্ষীয় চুক্তি হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘প্রধানমন্ত্রী (মোদি) ১৭ মার্চ মুজিববর্ষ উদযাপনে যোগ দিতে ঢাকা সফর করবেন। এ সফর সম্পর্কে যথাসময়ে আমরা আরো বিস্তারিত জানাবো।’

রবীশ কুমার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের অক্টোবরে দিল্লি সফরকালে মোদিকে ‘মুজিবর্ষ’ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ জানান।

সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি আরো বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী আমন্ত্রণটি গ্রহণ করেছেন এবং তিনি বাংলাদেশ সফর করবেন।’

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সাম্প্রতিক ঢাকা সফরের পরে মুখপাত্রের এ ঘোষণা এলো। দু’দিনের সফরে শ্রিংলা ঢাকার শীর্ষ নেতৃত্বের সাথে সাক্ষাৎ করেন।

এছাড়াও, মুখপাত্র ভারত-ইইউ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মোদির ব্রাসেলস সফর স্থগিতের বিষয়ে বিস্তারিত জানান। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সম্মেলনটি পেছানো হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী মোদির এ মাসের শেষ নাগাদ কৌশলগত অংশীদারিত্ব প্রসারিত করার লক্ষ্যে বার্ষিক অনুষ্ঠান ভারত-ইইউ সামিটে যোগ দিতে ব্রাসেলস যাওয়ার কথা ছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com