শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

করোনা ঠেকাতে গোমূত্র পান, অসুস্থ হয়ে হাসপাতালে

হাসপাতালের বেডে গোমূত্রের শিশি হাতে শিবু গরাই- ছবি: আনন্দবাজার পত্রিকা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এক বাসিন্দা করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে গোমূত্র পান করে অসুস্থ হয়ে হাসপাতালে ঠাঁই পেয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজ্যটির ঝাড়গ্রাম শহরের শিবু গরাই ‘খুব ভুল’ করার কথা স্বীকার করে করোনাভাইরাস এড়াতে অন্য কেউ যেন ‘গোমূত্র পান না করে’ তার অনুরোধ জানিয়েছেন বলে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে।

আনন্দবাজার জানিয়েছে, কয়েকদিন আগে বন্ধুদের সঙ্গে মায়াপুর নামের এক এলাকায় বেড়াতে গিয়ে ফেরার সময় ১৮০ রুপি দিয়ে গোমূত্রের শিশি কিনে এনেছিলেন তিনি।

স্ত্রী ও দুই ছেলে নিয়ে সংসারে একমাত্র উপার্জনকারী তিনি। বাড়িতেই কাপড়ের দোকান চালান এই ব্যবসায়ী।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আতংকে ছিলেন তিনি। নিজে অসুস্থ হয়ে পড়লে সংসার ও ব্যবসার কী হবে এই উদ্বেগে ওই ‘গো-আরক’ কিনে এনেছিলেন।

কেনার সময় বিক্রেতা আশ্বাস দিয়েছিল, এক-দুই ছিপি গো-আরক নিয়মিত পান করলে করোনাভাইরাস সংক্রমণসহ নানা ধরনের শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পাবেন তিনি, রক্তের দোষও কাটবে।

ভাইরাসের উদ্বেগ কাটাতে মঙ্গলবার সন্ধ্যায় এক ছিপি গো-আরক পান করেন তিনি। তারপরই অস্বস্থিবোধ করতে শুরু করেন ৪২ বছর বয়সী শিবু। তার বুক ও গলায় জ্বলুনি শুরু হয়।

স্বজনরা তাকে নিয়ে যান ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের জরুরি বিভাগে। অবস্থা দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করে নেয়।

হাসপাতালটির মেঝেতে ঠাঁই পাওয়া শিবু আনন্দবাজারকে বলেন, “খুব ভুল করেছি। অন্ধবিশ্বাসে ভেবেছিলাম, গোমূত্র প্রতিষেধকের কাজ করবে। অসুস্থ হয়ে বুঝেছি কী ভুল করেছি। করোনা ঠেকাতে গোমূত্র পান করে আমার মতো ভুল যেন আর কেউ না করে।”

শিবু প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তার অবস্থা স্থিতিশীল রযেছে বলে নিশ্চিত করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com