শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভারতীয় জিরাসহ ছাত্রদল নেতা হেলালসহ গ্রেপ্তার ২ চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন

জীবাণুমুক্ত রাখুন মোবাইল, মানিব্যাগও

তরফ নিউজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নিয়মিত হাত ধোয়ার পাশাপাশি মোবাইল, মানিব্যাগ, চাবির রিংসহ নিত্য ব্যবহার করা জিনিসপত্র নিয়মিত জীবাণুমুক্ত রাখার কথা বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

একদল চীনা গবেষকের বরাতে বিবিসি জানায়, করোনাভাইরাস প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন বস্তুর ওপর দুই থেকে তিন দিন টিকে থাকতে পারে। তাই, হাত ধোয়ার পাশাপাশি নিত্য ব্যবহার করা জিনিসগুলোর মাধ্যমে ভাইরাস ছড়াচ্ছে কিনা সেটা নিশ্চিত করাও কম গুরুত্বপূর্ণ নয়।

পানিতে ক্ষতির শঙ্কা থাকায় অনেকেই পানি ব্যবহার করে মোবাইল ফোন জীবাণুমুক্ত করতে চান না। সেক্ষেত্রে অ্যালকোহল প্যাড ব্যবহার করার পরামর্শ দিয়েছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অণুজীব বিজ্ঞানী ড. লিনা সিরিক।

তিনি বলেন, ‘হাতের কাছে অ্যালকোহল প্যাড না থাকলে হালকা পানিতে সুতির কাপড় ভিজিয়ে সেখানে খুব সামান্য পরিমাণে হ্যান্ড ওয়াশ কিংবা তরল সাবান নিন। ত্বকের উপর সেটি স্পর্শ করে যাচাই করুন সেটি মোবাইলের স্ক্রিনের জন্য খুব বেশি ভেজা কিনা। কাপড়টি হালকা ভেজা হলে ধীরে ধীরে মোবাইলটি মুছে নিন। এক্ষেত্রে মোবাইলের খোলা জায়গাগুলো যেমন, স্পিকার ও হেডফোন জ্যাক এড়িয়ে যান। কোনোভাবেই যেন সেখানে সামান্য পানিও না ঢোকে সেদিকে খেয়াল রাখুন। এভাবে মোছার পর শুকনো টিস্যু নিয়ে পুরো মোবাইলটি মুছে ফেলুন।’

মোবাইলের কাভারও প্রতিদিন মুছে রাখার পরামর্শ দেন তিনি।

এছাড়াও প্রতিবার বাইরে থেকে বাসায় ঢোকার পর একই পদ্ধতিতে মানিব্যাগ, চাবির রিং পরিষ্কার করে নিতে হবে। মানিব্যাগে এটিএম কার্ড কিংবা লেমিনেটেড আইডি কার্ড থাকলে সেগুলোও একইভাবে মুছে নিতে হবে।

তিনি আরও বলেন, ‘প্রতিবার নিত্য ব্যবহার্য এই জিনিসগুলো জীবাণুমুক্ত করার পর অবশ্যই ভালোভাবে সাবান পানি দিয়ে হাত ধুয়ে নিতে হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com