শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

আরব আমিরাতে কর্মহীন অসহায়দের মাঝে ত্রাণ বিতরন

হাজী আব্দুল বাছিত, সংযুক্ত আরব আমিরাত থেকে : প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে করোনাভাইরাস(কোভিড-১৯) পরিস্থিতি মোকাবেলায় সংযুক্ত আরব আমিরাত দুবাই কনস্যুলেট এর মান্যবর কন্সাল জেনারেল মোহাম্মদ ইকবাল হুসেন খান, কাউন্সিলর শ্রম মিসেস ফাতেমা জাহান, প্রথম সচিব শ্রম মোহাম্মদ মানোয়ার হোসেন এর উদ্যোগে গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো সংযুক্ত আরব আমিরাত এর শারজাহ সিটির বিভিন্ন এলাকায় কর্মহীন দের মাঝে ত্রান বিতরণ করেন দুবাই আওয়ামী লীগ এর সভাপতি হাজী শফিকুল ইসলাম ও শারজাহ আওয়ামী লীগ এর সভাপতি আব্দুল আউয়াল।
এসময় কন্সাল জেনারেল মোহাম্মদ ইকবাল হুসেন খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশব্যাপী নোভেল করোনাভাইরাস সংক্রামণ মোকাবেলায় যে ৩১ দফা নির্দেশনা দিয়েছেন, তা আমাদের সকলকে অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ বাসা,বাড়িতে অবস্থান করতে হবে।
তিনি আরো বলেন, করোনাভাইরাস(কোভিড-১৯) সংক্রামণের কারণে বিশ্ব এখন বড় ধরণের বিপর্যস্ত। ধণী, দরিদ্র, উন্নত বা উন্নয়শীল, ছোট বা বড় অনেক দেশের মানুষ আজ কমবেশী এ ভাইরাসে আক্রান্ত। এসময় উপস্থিত ছিলেন,সংযুক্ত আরব আমিরাত এর ছাত্র লীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান শারজাহ আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুহেল প্রমুখ ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com